, বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত। সাভারের সড়ক আইল্যান্ডে গ্রাফিতিতে ফুটে উঠল‘জুলাইয়ের চেতনা। ভুল চিকিৎসায় সন্তান হারালাম—অভিযোগে বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেলের বিরুদ্ধে। সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে‘এআই ছবি’ছড়িয়ে বিতর্কে পৌর ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহমান। মেয়াদের ৮ মাস বাকি থাকতেই কলেজ গভর্নিং বডিতে রদবদল,এমপি-পত্নীকে সভাপতি করায় স্বজনপ্রীতির অভিযোগ। সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত সম্মানজনক কর্মসংস্থান ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান। জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ,আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা,আটক ২ সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল,আটক ১৩। বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি চেষ্টায় প্রতারক শুটার আশরাফ আটক,১০ দিনের কারাদণ্ড।

সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির নামজারি (খারিজ)করাতে কালে ছদ্মবেশে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা একাধিক ও বহুল আলোচিত ইয়ামিন হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন(৫৫)ওরফে শুটার আশরাফ নামে এক ব্যাক্তিকে আটক করেকারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(৩১শে মার্চ ২০২৬ইং )দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে সাভার উপজেলা ভূমি অফিসে মৃতব্যক্তি জমির মিস কেস নামজারি আবেদনের শুনানির সময় এই মৃতব্যক্তিকে জীবিত দেখানোর জালিয়াতি ধরা পড়ে।এবিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল জানান,আশরাফ উদ্দিন একটি জমির নামজারি করতে এসে মৃতব্যক্তিকে জীবিত দেখিয়ে ভুয়া কাগজপত্র দাখিল করেন।শুনানির সময় বিষয়টি প্রমাণিত হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।এছাড়াও কারাদণ্ডপ্রাপ্ত আশরাফ উদ্দিন উপজেলার ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।তিনি ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সম্পাদক।এছাড়াও তিনি ভাকুর্তা এলাকার প্রভাবশালী ‘শুটার’হিসেবে পরিচিত।এদিকে ঘটনার চাঞ্চল্যকর তথ্য হলো,তিনি ছাত্র আন্দোলনে আলোচিত শহীদ ইয়ামিন হত্যাসহ একাধিক ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ভূমি কার্যালয়ে জালিয়াতি করতে এসে ধরা পড়েন।এছাড়াও আত্মগোপনে থেকে তিনি সহকারী কমিশনার(ভূমি) ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের খারিজ,খাজনা,নামজারি,আপিল আপত্তি নিস্পত্তি,৩১ ধারাসহ ভূমি বিষয়ক মামলার চিহ্নিত দালাল হিসেবে পরিচিত লাভ করেন।এদিকে ১০ দিনের সাজাপ্রাপ্ত
চিহ্নিত দালাল আশরাফ উদ্দিন ওরফে শুটার আশরাফ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় আটক দেখানো হবে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরমান আলী।

বাংলাদেশ সময়ঃ ১০:৪০ মিনিট
৩১শে মার্চ ২০২৬ইং
এসএইচএ

মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত।

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি চেষ্টায় প্রতারক শুটার আশরাফ আটক,১০ দিনের কারাদণ্ড।

প্রকাশের সময় : ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬