, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

সাভারে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিশ্ছিদ্র প্রস্তুতি সভা আয়োজিত।

  • সাভার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৭২ পড়া হয়েছে

সাভার প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা ২০২৫ইং উপলক্ষে সাভার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ শান্তিপূর্ণ উৎসব উদযাপনের লক্ষ্যে আজ মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর ২০২৫ ইং সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সাভার উপজেলা ভূমি সহকারী অফিসার আব্দুল্ল্যাহ আল আমীন,আমীন বাজার ভূমি সহকারী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন খান,ক্যাপ্টেন হান্নান সাভার সেনানিবাস,সাভার থানা অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল মিয়া,এবং আশুলিয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হান্নান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাভার উপজেলার সকল মন্দিরের সম্মানিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সময়ে মাদকদ্রব্যের ব্যবহার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দেন।এছাড়া শান্তিপূর্ণ নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়,এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করা হয়।পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সতর্ক থাকবে বলে জানানো হয়।বিশেষভাবে উল্লেখ্য,শারদীয় দুর্গাপূজার উপলক্ষেউপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়,যা পূজার সামগ্রিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।তাছাড়া এ সভার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ইং সফল ও আনন্দময় করে তোলার জন্য প্রশাসনের দৃঢ় সংকল্প এবং সমন্বিত প্রচেষ্টার তাগিদ দিয়েছেন উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়:১০:২০ মিনিট
২৩শে সেপ্টেম্বর ২০২৫ইং
এসএমডিই

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

সাভারে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিশ্ছিদ্র প্রস্তুতি সভা আয়োজিত।

প্রকাশের সময় : ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫