, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

সাভার ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনে খুরশিদ আলমের পদত্যাগ দাবী।

সাভার প্রতিনিধিঃ
সাভার ইসলামী ব্যাংকের সদ্য নিয়োপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খুরশিদ আলমের পদত্যাগ,গ্রাহকদের উপর ঢাকায়  পুলিশের লাঠিচার্জ হামলার প্রতিবাদে ও এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে সাভারে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার(২ই জুন ২০২৬ইং)সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত  সাভার বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কের সিটি সেন্টারের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।এদিকে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন,২৪শে এর গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ খোরশেদ আলম এর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা অত্যন্ত দুঃখজনক।আমরা তার পদত্যাগ দাবি করছি।এসময় উপস্থিত বক্তারা আরো বলেন গত কয়েক বছরে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।এর ফলে সাধারণ গ্রাহকদের আমানত চরম ঝুঁকিতে পড়েছে এবং দেশের অন্যতম শীর্ষ এইব্যাংকিং প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে।তারা অবিলম্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে অবৈধ দখলদারদের অপসারণ এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সচেতন গ্রাহক ফোরামের প্রধান সমন্বয়ক শামসুল আলম,সমন্বয়ক কাউসার সিদ্দিকী,হাসিনা আক্তার ও ইসরাত জাহান প্রমূখ সহ আরো অনেকেই।

বাংলাদেশ সময়ঃ ০৩:০০ মিনিট
২ই জুন ২০২৬ইং
আইএসইবি

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

সাভার ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনে খুরশিদ আলমের পদত্যাগ দাবী।

প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬