, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন পর্যবেক্ষণে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ডিজি।

বিশেষ প্রতিনিধিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক(ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।শনিবার(১৮ই অক্টোবর ২০২৫ইং)বিকেল ৪ ঘটিকার দিকে এই তথ্য প্রধান করেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার(মিডিয়া সেল)মোঃ শাহজাহান শিকদার।তিনি আরো বলেন,বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।এর আগে শনিবার(১৮ই অক্টোবর ২০২৫ইং)দুপুর আনুমানিক ২ঘটিকার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে।পরবর্তীতে খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একযোগে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন।এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান,দুপুর আনুমানিক আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমান বন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে।খবর পাওয়ার সাথে সাথেই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও কয়েকটি ইউনিট যোগ হয়।তিনি আরও বলেন,মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনা স্থলের দিকে রওনা দেয়।ঘটনস্থলে বর্তমানে ৩০টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে।এছাড়াও আরো ৬টি ইউনিট পথে রয়েছে।প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।সিভিলএভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে,অগ্নি নির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়ঃ
১৮ অক্টোবর ২০২৫ইং
এইচজেএস

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন পর্যবেক্ষণে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ডিজি।

প্রকাশের সময় : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫