, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা। ভূমি সেবায় আস্থার স্বীকৃতি,আশুলিয়ায় সেরা কর্মকর্তা আবুল কালাম আজাদ। ইয়ারপুর ইউপি প্রশাসকের কক্ষে মোবাইল নিষেধ! সাভারে সবুজ আন্দোলনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা নিজের দেড় বছরের ছেলেকে বিক্রি,আইফোন কেনার অভিযোগে বাবা আটক। একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ। যাত্রাবাড়ী থানা থেকে পালানো আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার। পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁজাবাহী মাইক্রোবাস,উদ্ধার ৯ বস্তা গাঁজা

৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা!

সাভার প্রতিনিধি:
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ ঘিরে আলোচনা তৈরি হয়েছে।অভিযোগ উঠেছে,ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মোঃ শাজাহান মাদবর ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের রাজনৈতিক পরিচয়ও বদলে এখন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।স্থানীয়দের দাবি,আওয়ামী লীগ সরকারের আমলে শাজাহান মাদবর বিরুলিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন।বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।তবে ৫ই আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।বর্তমানে তাঁকে বিএনপির বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে—এমন দাবি করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।এ নিয়ে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে।তাঁদের অভিযোগ,দীর্ঘদিন মাঠে থেকে মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা বিএনপির রাজনীতি করেছেন,তাঁদের পাশ কাটিয়ে রাজনৈতিক পরিস্থিতি বুঝে নতুন করে দলে সক্রিয় হওয়া ব্যক্তিদের যদি গুরুত্বপূর্ণ অবস্থান দেওয়া হয়,তাহলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ০১:১০ মিনিট
৫ সেপ্টেম্বর ২০২৬ইং
আরকেওইএম

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার,

৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা!

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে