, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

সাইফ মাহমুদ(সাভার)
সাভারে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি)ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার(২ই জুলাই)সকাল থেকে উপজেলার ১৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে মোট ১১ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ,শৃঙ্খলা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা,কেন্দ্র সচিব ও দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা যাতে স্বচ্ছ,সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।পাশাপাশি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।এদিকে পরীক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।কেন্দ্রের আশপাশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা।
সংশ্লিষ্টরা জানান,শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়ঃ ০২:৪৫ মিনিট,
২ই জুলাই ২০২৬ইং
এসইএমএইচ

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

প্রকাশের সময় : ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬