, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন।

রাজধানী শনিরআখড়াতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার।

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ঢাকা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম(৬২)নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে শনিরআখড়ার ছাপড়ি মসজিদের পেছনে ব্যাংক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।রেজাউল করিম বাসার নিচে জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।এদিকে ঘটনার বিষয়ে রেজাউল করিমের(ভায়রা ভাই) আব্দুল্লাহি বাকি জানান,দুই ছেলেকে নিয়ে শনিরআখড়ার ৩য় তলা নিজের বাড়িতেই থাকতেন রেজাউল করিম।রবিবার বৃষ্টিতে তার বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি সেই পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন।তখনই সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে পানিতে অচেতন হয়ে পড়ে যান।কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে ঢাকা মেডিক্যালে কলেজ(ঢামেক)হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক জানান,মরদেহটি মর্গে রাখা হয়েছে।তবে এ ঘটনার বিষয়টি কদমতলি থানায় অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১১:৪৫ মিনিট
১৩ জুলাই ২০২৬ইং
ডিএইচএমই

শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প।

প্রকাশের সময় : ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬