, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া।

সাভার প্রতিনিধি:
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট(রেইজ)প্রকল্পের আওতায় ঢাকার সাভারে দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬ইং’অনুষ্ঠিত হয়েছে।কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী যুবক-যুবতী অংশ নেন।মঙ্গলবার(২৮শে জুলাই)সকাল ১১টায় সাভার থানা রোডের বাগানবাড়ি কনভেনশন হলে এ চাকরি মেলার উদ্বোধন করা হয়।দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করে।ফলে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়,জীবনবৃত্তান্ত (সিভি)জমা এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবের মোহাম্মদ সোয়েব উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার,জেলা প্রশাসক-ঢাকা,বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)রকিবুল হাসান ইশান।এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,নিয়োগদাতা প্রতিনিধি এবং বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই।যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন কর্মসংস্থান উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছে,যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।আয়োজকরা জানান, কর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন এবং তরুণদের শ্রম বাজারের সঙ্গে কার্যকর ভাবে সংযুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের চাকরি মেলার আয়োজন অব্যাহত থাকবে।স্থানীয় পর্যায়ে কর্ম সংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়ঃ ০২:১০ মিনিট
২৮শে জুলাই ২০২৬ইং
ইএমইএস

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

সাভারে‘চাকরি মেলা-২০২৬’অনুষ্ঠিত,কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া।

প্রকাশের সময় : ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬