, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা। ভূমি সেবায় আস্থার স্বীকৃতি,আশুলিয়ায় সেরা কর্মকর্তা আবুল কালাম আজাদ। ইয়ারপুর ইউপি প্রশাসকের কক্ষে মোবাইল নিষেধ! সাভারে সবুজ আন্দোলনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা নিজের দেড় বছরের ছেলেকে বিক্রি,আইফোন কেনার অভিযোগে বাবা আটক। একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ। যাত্রাবাড়ী থানা থেকে পালানো আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার। পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁজাবাহী মাইক্রোবাস,উদ্ধার ৯ বস্তা গাঁজা ইয়ারপুরের চেয়ারম্যান পদে আলোচনায় ব্যারিস্টার আজিজুল হক মীর সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার।

জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ,আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা,আটক ২

সাভার প্রতিনিধিঃ
নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এক ব্যক্তির ছিনিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার সাহসিকতার নজির স্থাপন করেছেন দৈনিক কালের বার্তা-সাভার প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফ মাহমুদ।এ সময় ছিনতাইকারীদের হামলায় তার একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত হলেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি।এলাকাবাসীর সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,১৭ই জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার দিকে সাভারের শিমুলতলা ওভারব্রিজের নিচে চার সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এক পথচারীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।ঘটনাটি দেখতে পেয়ে সাংবাদিক মোঃ সাইফ মাহমুদ তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান।তারডাকে সাড়া দিয়ে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করলে একপর্যায়ে চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়।আটকের সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে সাংবাদিক মোঃ সাইফ মাহমুদ গুরুতর আহত হন।হামলায় তার একটি হাত ভেঙে যায়।তবে আহত অবস্থাতেও তিনি ছিনিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন।পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ছিনতাইকারীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।ঘটনার পর সাংবাদিক মোঃ সাইফ মাহমুদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য,নিজের নিরাপত্তার কথা না ভেবে অপরাধীদের প্রতিরোধ,আহত হওয়ার পরও ছিনতাই হওয়া অর্থ উদ্ধার এবং প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া একজন দায়িত্বশীল সাংবাদিক ও সচেতন নাগরিকের অনন্য দৃষ্টান্ত।এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের মতে,অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের এমন সাহসী ও দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।তবে তারা একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আইন নিজের হাতে না নিয়ে দ্রুত পুলিশকে অবহিত করার গুরুত্বের ওপরও জোর দেন।

বাংলাদেশ সময়ঃ ১১:০৫ মিনিট
২১শে জুলাই ২০২৬ইং
এসইএমএসকে

সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ,আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা,আটক ২

প্রকাশের সময় : ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬