, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন
পুলিশের সঙ্গে সংঘর্ষ-ধাওয়া-পাল্টাধাওয়া,টিয়ার শেল নিক্ষেপ;ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধে উত্তপ্ত গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি,(গোপালগঞ্জ)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পুলিশের বাধার মুখে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।পরবর্তীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।মঙ্গলবার(১০ই নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,দেশব্যাপী ছাত্রধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতা-কর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড়ে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। এরপর লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।এর মধ্যেই বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা।পরিস্থিতি অবনতির আশঙ্কায় গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।শহরের জেলা স্কুলের প্রধান ফটক,সরকারি মহিলা কলেজের দেয়াল,পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।অন্যদিকে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানান,সোমবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান,মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০২:১৬ মিনিট
১০ই নভেম্বর ২০২৬
এনএনইএস/কালের বার্তা

জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন।

পুলিশের সঙ্গে সংঘর্ষ-ধাওয়া-পাল্টাধাওয়া,টিয়ার শেল নিক্ষেপ;ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধে উত্তপ্ত গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে