, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।
একদিনে একাধিক স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ,সাভার-গাজীপুর-বরগুনায় আরও পাঁচ বাসে আগুন।

রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন,

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ।ফার্মগেটের পর এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়,সিএমএম আদালত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সোমবার(৯ই নভেম্বর)রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা‘বসুমতি পরিবহন-এর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নেভানোর চেষ্টা করেন।পল্লবী থানা পুলিশ জানিয়েছে,এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।এর আগে একই দিন সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।এরপর সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ,চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(সিএমএম)আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।ডিএমপির তথ্য অনুযায়ী,গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।একই সময়ে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুধু রাজধানী নয়,ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে বাসে অগ্নিসংযোগের ঘটনা।রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাভার, বরগুনা ও গাজীপুরে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।একই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও গণপরিবহন লক্ষ্য করে ধারাবাহিক বিস্ফোরণ এবং অগ্নি সংযোগের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত,কী উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে এবং নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে—তা নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশ সময়: ০১:৩৫ মিনিট
১০ই নভেম্বরে ২০২৬ইং
ডিএমএনএন

জনপ্রিয়

বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর

একদিনে একাধিক স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ,সাভার-গাজীপুর-বরগুনায় আরও পাঁচ বাসে আগুন।

রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন,

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে