, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।

রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,রোববার(৮ই নভেম্বর)রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল(২৭)নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশের দাবি,তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য।অন্যদিকে,সোমবার(৯ই নভেম্বর)সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার(২০)ও রবিন(২৭)নামে দুজনকে গ্রেফতার করা হয়।এ ছাড়া গত বৃহস্পতিবার(৫ই নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় পৃথক অভিযানে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন,গোয়েন্দা পুলিশ(ডিবি)পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট(এসআরইউ)তিনজনকেগ্রেফতার করে।রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ০১:৮ মিনিট
১০ই নভেম্বর ২০২৬ইং
কেইএসডি/কালেরবার্তা

জনপ্রিয়

বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর

রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে