, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার অঙ্গীকার

সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন

সাইফ মাহমুদ:
তরুণদের মাঠমুখী করা,মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ-শৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে সাভারে‘দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের’নতুন কার্যালয় ও ক্লাব হাউজের উদ্বোধন করা হয়েছে।রোববার(৮ই নভেম্বর)সন্ধ্যা ৬টায় সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জলপাই বাগান মোড়ে সংগঠনটির নতুন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,ক্রীড়াপ্রেমী এবং সংগঠনের সদস্যরা অংশ নেন।২০১৯ইং সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটির নতুন কার্যালয় উদ্বোধনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।তাঁর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় নতুন কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানানো হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কল্পনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।এসময় উপস্থিত বক্তারা বলেন,তরুণ সমাজকে মাদক,অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি তরুণদের শৃঙ্খলাবোধ ,নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।সংগঠনটির সভাপতি মো: রুবেল হোসেন বলেন,তরুণদের নিয়ে একটি সুন্দর,সুস্থ ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নতুন কার্যালয় ও ক্লাব হাউজের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ বাড়বে।নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমে নতুন গতি আসবে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়ঃ ১১:২৪ মিনিট
৯ই নভেম্বর ২০২৬ইং
টিএসিএম/কালেরবার্তা

জনপ্রিয়

বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার অঙ্গীকার

সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন

প্রকাশের সময় : ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬