
সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে ছদ্মবেশে ওসির নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে পেট্রোল,কেরোসিনসহ সম্ভাব্য নাশকতায় ব্যবহৃত হতে পারে—এমন বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।মঙ্গলবার (১০ই নভেম্বর)ভোররাতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়,অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে তিন বোতল পেট্রোল,এক বোতল কেরোসিন,মার্বেল নিক্ষেপে ব্যবহৃত একটি গুলতি এবং গাড়ির গ্লাস কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি খুর উদ্ধার করা হয়েছে।আটকরা হলেন—জুয়েল(২৪), ফরহাদ আহমেদ(২৩)ও শুভ(২২)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ।সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান ,আটক ব্যক্তিদের কাছ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে—এমন বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ছদ্মবেশে পুলিশের এই কৌশলী অভিযান এবং সম্ভাব্য নাশকতার সরঞ্জাম উদ্ধারের ঘটনায় সাভারে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়:১১:২৬ মিনিট
১০ নভেম্বর ২০২৬
এসইএস/কালের বার্তা

সাভার প্রতিনিধি। 















