, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন

রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ।

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু(দক্ষিণ)থানা পুলিশ।১০ই নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে এসব খিচুড়ি প্রস্তুত ও মজুত করা হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।সোমবার
(৯ই নভেম্বর)রাতে উপজেলার নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রান্না করা খাবার জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া-জাজিরা সার্কেল)মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু(দক্ষিণ)থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সালাম।এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন,যুবদল নেতা আলতাফ চোকদার,নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রের দাবি,১০ই নভেম্বরের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের খাবার সরবরাহের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল।তবে কার নির্দেশে,কী উদ্দেশ্যে এবং কার অর্থায়নে এত বিপুল পরিমাণ খাবার প্রস্তুত করা হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন,নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে,১০ই নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতে পারে।খিচুড়ির প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।তবে জব্দ করা খিচুড়ির প্রকৃত মালিকানা এবং রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এর সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০:০৭ মিনিট
১০ই নভেম্বর ২০২৬ইং
এনকেওই/কালেরবার্তা

জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন।

রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ।

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে