, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫

মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি।

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি পাননি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি।মিয়ানমার সফরের আবেদন করলেও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে,তারা এখনো এ ধরনের সফরের জন্য প্রস্তুত নয়।এ অবস্থায় বুধবার(১১ই নভেম্বর)সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)জানিয়েছে,১১ থেকে ১৮ই নভেম্বর বাংলাদেশ সফর করবেন কেলি ই কারি।এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির প্রভাব,বিশেষ করে রাখাইন রাজ্যের চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন তিনি।সফরকালে বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন জাতিসংঘের এই বিশেষ দূত।এ লক্ষ্যে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,নাগরিক সমাজের প্রতিনিধি,ভুক্তভোগী এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।এ ছাড়া ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তার। সেখানে রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা, নিরাপত্তা পরিস্থিতি ও মানবাধিকারসংক্রান্ত সংকট সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করবেন।সফর শেষে আগামী ১৮ই নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবন(ইউএন হাউস)থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন কেলি ই কারি।তার পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০২৭ সালের মার্চ অধিবেশনে পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে।মিয়ানমারে প্রবেশের অনুমতি না পেলেও বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দেশটির মানবাধিকার সংকট এবং তার আঞ্চলিক প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।

বাংলাদেশ সময়ঃ ০৬:৪৭ মিনিট
১১ই নভেম্বর ২০২৬ইং
ইএনএস/কালেরবার্তা

জনপ্রিয়

প্রকাশের সময় : এক ঘন্টা আগে