, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের রাজপথে বিএনপির প্রতিবাদ কর্মসূচি,নেতৃত্বে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম। মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন,

সাভারের রাজপথে বিএনপির প্রতিবাদ কর্মসূচি,নেতৃত্বে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।

সাঈফ মাহমুদ(সাভার)
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং নৈরাজ্য-সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরে সাভারে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো:খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার(১৮ই নভেম্বর)সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হন।প্রতিবাদ সভা শেষে মোটরসাইকেল নিয়ে সাভার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা।এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।প্রতিবাদ সভায় খোরশেদ আলম বলেন,আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।দেশের শান্তি-শৃঙ্খলা,জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করার কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।তিনি আরও বলেন,দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি অতীতেও রাজপথে ছিল,এখনো রয়েছে এবং ভবিষ্যতেও অন্যায়-অবিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার থাকবে।কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে,সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।তিনি রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে আইন মেনে চলা,জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।সভা শেষে মোটরসাইকেল র‍্যালিটি সাভার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।প্রতিবাদ সভা ও র‍্যালির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০২:৩৯ মিনিট
১৯শে নভেম্বর ২০২৬ইং
আরএসএ/কালেরবার্তা

জনপ্রিয়

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে