, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা। ভূমি সেবায় আস্থার স্বীকৃতি,আশুলিয়ায় সেরা কর্মকর্তা আবুল কালাম আজাদ। ইয়ারপুর ইউপি প্রশাসকের কক্ষে মোবাইল নিষেধ! সাভারে সবুজ আন্দোলনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা নিজের দেড় বছরের ছেলেকে বিক্রি,আইফোন কেনার অভিযোগে বাবা আটক। একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ। যাত্রাবাড়ী থানা থেকে পালানো আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার। পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁজাবাহী মাইক্রোবাস,উদ্ধার ৯ বস্তা গাঁজা ইয়ারপুরের চেয়ারম্যান পদে আলোচনায় ব্যারিস্টার আজিজুল হক মীর সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার।

সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

সাইফ মাহমুদ সাভার:
ঢাকার সাভারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির(হরির আখড়া)কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো: সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা লায়ন মো: খোরশেদ আলম।মন্দির কমিটির সভাপতি সুনিল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দীপক রায়,ইসকন সাভারের সম্পাদক নিতাই দয়াল দাস ব্রহ্মচারী,সাভার মানিক চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ কুমার দাস।আলোচনা সভা শেষে ভক্তদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।বিভিন্ন ধর্মীয় স্লোগান ও উৎসবের আবহে শোভাযাত্রাটি সাভার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারী শোভাযাত্রায় অংশ নেন।আয়োজকেরা জানান,ধর্মীয় ভাবধারা ও শ্রীকৃষ্ণের মানবিক আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে প্রতিবছর এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১:০২ মিনিট
৪ই সেপ্টেম্বর ২০২৬ইং
ডিওইএমকে

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে