, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল,আটক ১৩। বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’ আশুলিয়ায় এসআইয়ের বিরুদ্ধে রাতে বাসায় প্রবেশ করে,ভয়ভীতি ও ডাকাতির চেষ্টার অভিযোগ। আজ দুপুরের মধ্যেই ঢাকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা,জানিয়েছে আবহাওয়া অফিস। অটোমেশনের নামে সাভার পৌরসভায় অচলাবস্থা:উধাও পুরোনো তথ্য,বদলে যাচ্ছে লাইসেন্স নম্বর। সরকারি জমি রক্ষায় কঠোর অবস্থান,অপপ্রচারের অভিযোগে চাপে আমিনবাজার রাজস্ব সার্কেল। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো আশুলিয়া মডেল প্রেসক্লাব সদস্যবৃন্দ। সাভারে সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনসিপির বিক্ষোভ,থানা ঘেরাও। নারী সহকর্মীদের অভিযোগের‘খেসারত’সাভার পৌরসভায় ১৩ টিকাদান কর্মীর একদিনের বেতন কর্তন,পর্ব-১

সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল,আটক ১৩।

নিজস্ব প্রতিবেদক,সাভার।
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যানার ও লাঠিসোটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ১৩ জনকে আটক করে।এ সময় কয়েকজন নেতাকর্মী পাশের খালে ঝাঁপিয়ে সাঁতরে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে ৩৫ থেকে ৪০ জনের একটি দল হঠাৎ করেই ব্যানার হাতে সড়কে নেমে মিছিল শুরু করে।এতে মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ও উত্তেজনা সৃষ্টি হয়।খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিল কারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।ধাওয়া দিয়ে ১৩ জনকে আটক করা হলেও কয়েকজন পাশের খালে নেমে সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হন।সাভার মডেল থানার এসআই আনোয়ার হোসেন জানান,আটক ব্যক্তিদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা।আটকরা হলেন—সাগর মোল্লা,মোহাম্মদ আলী,রাজু আহম্মেদ,ড্রাইভার ওলিল মিয়া,রাজীব সরকার,প্রদীপ কুণ্ড,শহীদ হোসেন ,রতন কুমার রাজবংশী,মোকসেদুর রহমান সোহাগ,হৃদয় হোসেন,জীবন সাহা,মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া।
পুলিশের তথ্যমতে,আটক ব্যক্তিদের মধ্যে চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।সাভার মডেল থানার ওসি(তদন্ত)নুর মোহাম্মদ বলেন,আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়ঃ ০৪:৩৫ মিনিট
১৫ই জুলাই ২২০৬ইং
এমইএওএস

জনপ্রিয়

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে