, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল তৌফিকের,ছুটি অর্ধশতাধিক কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা। সাভারে মেডিকেল অফিসারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি,ছাত্রশক্তির কঠোর হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে হামলার মামলায় ১৩ নম্বর আসামি পৌর মেডিকেল অফিসার,বহাল চাকরিতে!পর্ব-১ অপরাধ দমনে পেশাদারত্ব ও সাহসিকতা,সাভার মডেল থানায় ওসি সাইফুল আলম। সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ,স্ত্রীর ভূমিকাও তদন্তের দাবি। হাসপাতালে সুস্থ শিশু,অপারেশন কক্ষে মৃত্যু—সাভারে ৯ বছরের আবরাহামকে ঘিরে প্রশ্ন। প্রশাসনে রদবদলের ঝড়,১০ কর্মকর্তার নতুন দায়িত্ব।
হেমায়েতপুরে রণক্ষেত্র,হামলার শিকার পাঁচ সাংবাদিক;মহাসড়কে উত্তেজনা

সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।

স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয়েছে হেমায়েতপুরের পদ্মার মোড়সহ ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি এলাকা। সংঘর্ষে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম ও পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।এ সময় পুলিশের একটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।বুধবার(৪ই নভেম্বর)হেমায়েতপুর,পদ্মার মোড় ও উলাইল এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।একপর্যায়ে হেমায়েতপুরের পদ্মার মোড়ে দায়িত্ব পালনকালে ওসি সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।এ সময় তাঁকে বহনকারী পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।একই সঙ্গে কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।পরে আহত ওসিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।সংঘর্ষের মধ্যে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন পাঁচ সাংবাদিক। তাঁদের মধ্যে সাভার প্রেসক্লাবের সভাপতি ও নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার নাজমুল হুদা এবং ক্যামেরাপারসন এমদাদ হোসেন গুরুতর আহত হন।তাঁদের উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া একই এলাকায় দায়িত্ব পালনকালে স্টার নিউজের প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রায়হান ও উজ্জ্বল হোসেন হামলার শিকার হয়ে আহত হন।সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভারসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তাঁরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।অন্যদিকে পুলিশের দাবি, পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি বহিরাগত স্বার্থান্বেষী মহল সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ,অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভারের শিল্পাঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়ঃ ০৫:১৭ মিনিট
৪ই নভেম্বর ২০২৬ইং
এসকেওই/কালেরবার্তা

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর

হেমায়েতপুরে রণক্ষেত্র,হামলার শিকার পাঁচ সাংবাদিক;মহাসড়কে উত্তেজনা

সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে