, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ।

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিকে কাজে লাগিয়ে মাত্র একদিনের অতিরিক্ত ছুটি নিলেই মিলবে এই দীর্ঘ অবকাশ।২০২৬ইং সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী,১৬ই ডিসেম্বর(বুধবার)মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে।পরদিন ১৭ই ডিসেম্বর (বৃহস্পতিবার)কর্মদিবস।তবে এদিন একদিনের ছুটি নিতে পারলেই ১৮ই ও ১৯শে ডিসেম্বর(শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।এই ছুটিকে ঘিরে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।বছরের শেষ সময়ে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ, অবকাশযাপন কিংবা ঢাকার ব্যস্ততা থেকে কিছুটা সময় দূরে কাটানোর পরিকল্পনা করতে পারেন অনেকেই।বিশেষ করে ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি হতে পারে বছরের শেষভাগে ভ্রমণের দারুণ সুযোগ। কক্সবাজার,সিলেট,সাজেকসহ দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন ভ্রমণপিপাসুরা।সব মিলিয়ে,ডিসেম্বরের এই ছুটির সমীকরণ চাকরিজীবীদের জন্য বছরের শেষদিকে স্বস্তির অবকাশ এনে দিতে পারে। তবে টানা চার দিনের ছুটি উপভোগ করতে হলে ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার একদিনের ছুটি আগেভাগে নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়ঃ ১১:৩৫ মিনিট
৮ই নভেম্বর ২০২৬ইং
এসইএইচ/কালেরবার্তা

জনপ্রিয়

বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ।

প্রকাশের সময় : ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬