, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২২ বছরের নিঝুমের;বন্ধু আহত গার্মেন্টসে অস্থিরতার নেপথ্যে কারা?অনুসন্ধানে ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। শ্রমিক অসন্তোষ নাকি পরিকল্পিত নাশকতা?,হুমকিতে দেশের পোশাকশিল্প। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা!সতর্ক থাকার নির্দেশ টুকুর সাভারে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ,ওসিসহ আহত ৬,পুলিশের গাড়িতে আগুন।

বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর

স্টাফ রিপোর্টার:
বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় বস্ত্রশিল্পের বিনিয়োগ রক্ষায় ১০ থেকে ৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন(বিটিএমএ)।সংগঠনটির দাবি,শুল্কমুক্ত আমদানির সুযোগের অপব্যবহার রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে দেশীয় স্পিনিং শিল্প আরও সংকটে পড়বে।রোববার(১৮ই অক্টোবর)প্রকাশিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বিটিএমএ জানায়,১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির ব্যবস্থা বহাল রাখা প্রয়োজন।এতে প্রকৃত রপ্তানিকারকদের আমদানি কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।বিটিএমএর মতে ,দেশের প্রাথমিক বস্ত্র খাত,বিশেষ করে স্পিনিং শিল্পে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে।এ খাতের উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান রক্ষা করা জরুরি।বন্ড সুবিধার অপব্যবহারের কারণে দেশীয় মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়লে বিনিয়োগ ,উৎপাদন ও কর্মসংস্থান—সবই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।সংগঠনটি বলছে,ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির অর্থ আমদানি বন্ধ করা কিংবা নতুন করে শুল্ক-কর আরোপ করা নয়।বরং প্রযোজ্য শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দিয়ে আমদানির সুযোগ থাকবে।আমদানি করা সুতা দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানি এবং রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের প্রমাণ যাচাই করে গ্যারান্টি অবমুক্ত করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বিটিএমএ আরও বলেছে,নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারকরা রপ্তানির প্রয়োজনীয় প্রমাণ ও কাগজপত্র দিতে ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যাংক গ্যারান্টি নগদায়নের ব্যবস্থা থাকতে হবে।পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ও ঝুঁকিভিত্তিক নিরীক্ষা চালুর ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।এদিকে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির বাধ্যবাধকতা নিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ আপত্তি জানিয়েছে।তাদের আশঙ্কা,এ ব্যবস্থায় বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোর আর্থিক চাপ বাড়বে।কাঁচামাল আমদানির ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পো প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।অন্যদিকে বিটিএমএর দাবি,দেশীয় স্পিনিং শিল্পের সুরক্ষা এবং রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহ—দুটি বিষয়কে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই।সঠিক নীতিমালা ও কার্যকর তদারকির মাধ্যমে উভয় খাতের স্বার্থ রক্ষা সম্ভব।শিল্পে স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহাল এবং এলডিসি উত্তরণ-পরবর্তী প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পর্যায়ক্রমে ৪০ থেকে ৬০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের নীতিকাঠামো তৈরির দাবিও জানিয়েছে বিটিএমএ।দেশীয় বস্ত্রশিল্পের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান ও সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়:০১:৪৪ মিনিট
১০ই নভেম্বর ২০২৬ইং
বিএসএম/কালেরবার্তা

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে