, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ! সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ:শিক্ষকসহ ৫ গ্রেপ্তার, ৫ই আগস্টের পর‘খোলস বদল’বিরুলিয়ায় যুবলীগ নেতা এখন বিএনপির নেতা! সাভারে জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন,গোপীনাথ মন্দির থেকে বের হলো মঙ্গল শোভাযাত্রা।

অপরাধ দমনে চাই জনগণের আস্থা—সাভারে র‍্যাবের মতবিনিময়।

সাভার প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) ও স্থানীয় জনগণের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।সোমবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে র‌্যাব-৪-এর সাভার নবীনগর ক্যাম্পের সিপিসি-২-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।এতে তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।মতবিনিময় সভায় স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেন র‌্যাবের কর্মকর্তারা।এ সময় সঠিক উত্তর দিতে সক্ষম শিক্ষার্থীদের হাতে র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
র‌্যাব জানায়,শুধু অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব নয়,এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সম্পর্কে জানা এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।র‌্যাব-৪-এর পক্ষ থেকে বলা হয়,সাভার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা,যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক জোরদার করা প্রয়োজন।এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সঙ্গে র‌্যাবের কার্যকর অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।সভায় শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের মাদক,অপরাধ ও বিভিন্ন সামাজিক ঝুঁকি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়ঃ ০৪:০৮ মিনিট
১০ই আগস্ট ২০২৬ইং
আরওএসই

জনপ্রিয়

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়।

অপরাধ দমনে চাই জনগণের আস্থা—সাভারে র‍্যাবের মতবিনিময়।

প্রকাশের সময় : ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬