, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকসেবীর বিরুদ্ধে নয়,মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াই করতে হবে:কে এম শহিদুজ্জামান। দাম্পত্য কলহের পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। দীর্ঘ ৮ বছর পর গৃহবন্দিত্বের অবসান,মিলল চলাচলের রাস্তা।উদ্যোগে(ইউএনও) অপরাধ দমনে চাই জনগণের আস্থা—সাভারে র‍্যাবের মতবিনিময়। কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির উদ্যোগে আমিনবাজারে জনতার গর্জন। সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল,আ.লীগকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না’—এমপি সালাউদ্দিন সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন,ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের আহ্বান। মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ,অবশেষে হাইকোর্টে স্থগিত। সাভারের সড়ক আইল্যান্ডে গ্রাফিতিতে ফুটে উঠল‘জুলাইয়ের চেতনা। ভুল চিকিৎসায় সন্তান হারালাম—অভিযোগে বেসরকারি হাসপাতাল সুপার মেডিকেলের বিরুদ্ধে।

মাদকসেবীর বিরুদ্ধে নয়,মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াই করতে হবে:কে এম শহিদুজ্জামান।

সাঈফ মাহমুদ(সাভার)
সাভারে সমাজসেবার উদ্যোগে মাদকবিরোধী আন্দোলন,মাদকসেবীদের ঘৃণা বা অবহেলা নয়,বরং তাদের সঠিক পথে ফিরিয়ে এনে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার,সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।বুধবার(১২ই আগস্ট)দুপুর ২টার দিকে সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আন্দোলন কর্মসূচিতে এসব কথা বলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুজ্জামান।উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শুরু হওয়া কর্মসূচিটি সাভার উপজেলা পরিষদের মূল ফটকে গিয়ে শেষ হয়।এতে সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কে এম শহিদুজ্জামান বলেন, মাদকসেবীদের বিরুদ্ধে নয়,মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে লড়াই করতে হবে।বিপথগামী যুবকদের ঘৃণা কিংবা অবহেলা না করে তাদের সমস্যার কারণ চিহ্নিত করে সঠিক পথে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন,মাদক শুধু একজন মানুষের শরীরের ক্ষতি করে না;এটি তার মন,পরিবার,ভবিষ্যৎ ও সামাজিক অবস্থানকেও ধ্বংস করে।মানুষ খাবার গ্রহণ করে শরীরের উপকারের জন্য,কিন্তু মাদক মানুষের শরীর ও মনের পাশাপাশি তার ভবিষ্যৎও নষ্ট করে।যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার,সমাজ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,কোনো অসৎ রাজনৈতিক স্বার্থে যুবকদের ব্যবহার করতে দেওয়া যাবে না। নৈতিকতা,দক্ষতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের ভিত্তিতে তাদের গড়ে তুলতে হবে।কে এম শহিদুজ্জামান আরও বলেন,যুবকদের মধ্যে অশালীনতা,মাদকাসক্তি এবং বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা সমাজের জন্য উদ্বেগের বিষয়। এসব প্রবণতা রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ।তিনি বলেন,একটি মানবিক ওবাসযোগ্য নগরী গড়ে তুলতে যুবসমাজের শক্তি,মেধা সৃজনশীলতাকে ইতিবাচক কাজে লাগাতে হবে।যুবকদের উন্নয়নে উপজেলা সমাজসেবা বিভাগ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।কর্মসূচিতে অংশ নেওয়া সহকারী সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার বলেন,বিপথগামী যুবকদের আলোর পথে ফিরিয়ে আনতে সমাজসেবা বিভাগ বিভিন্নভাবে কাজ করছে।খুন,মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, যুবকদের শুধু মাদক ও অপরাধ থেকে দূরে রাখাই নয়,তাদের দক্ষতা বৃদ্ধি,মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের জন্য ইতিবাচক শক্তি হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকবিরোধী আন্দোলন কেবল প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। মাদকের বিস্তার ঠেকাতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।তাদের মতে,যুবসমাজকে মাদক থেকে বাঁচানো মানে শুধু একটি প্রজন্মকে রক্ষা করা নয়,বরং একটি নিরাপদ,মানবিক ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণ করা।

বাংলাদেশ সময়ঃ ০৩:১৫ মিনিট
১২ই আগস্ট ২০২৬ইং
এমএসবিওএস

জনপ্রিয়

প্রকাশের সময় : এক ঘন্টা আগে