, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলার অভিযোগ,বাড়ি দখলের চেষ্টায় আহত ৫ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমলো,জুলাই থেকে নতুন মূল্য কার্যকর। বহু নাটকীয়তার পর ডিবির হাতে বহিষ্কৃত ছাত্রদল নেতা‘ফেন্সি সামির’গ্রেপ্তার। আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার,প্রাইভেটকার জব্দ। আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ইং সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে:প্রতিমন্ত্রী। সাভারে সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্সের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সাভারে সাধাপুর এলাকায় ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ,ভোগান্তিতে এলাকাবাসী। নিরাপদ সড়ক চাই যুব সম্পাদক হলেন সাভারের জুলাই আন্দোলনে অন্যতম যোদ্ধা সেঁজুতি হোসাইন।

সাভারে মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলার অভিযোগ,বাড়ি দখলের চেষ্টায় আহত ৫

সাভার প্রতিনিধিঃ
সাভারের দেওগাঁ পূর্বপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত শামীম রেজার স্ত্রী সাথী আক্তারের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি দখলের চেষ্টা,ভাঙচুর,লুটপাট,নারী নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার(৩ই জুলাই)দুপুরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামিরের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।হামলায় আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে বলা হয়েছে,জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শুক্রবার সকাল সাড়ে ১১ঘটিকার দিকে সাথী আক্তারের নেতৃত্বে সোহরাব,জেমস গোমেজ ওরফে গুপ্ত কাজল,শাকিব,রাকিব,মনির,নিলুফা ইয়াসমিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠিসোঁটা,লোহার রড, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে।এ সময় তারা দুটি বাড়ি দখলের চেষ্টা চালায়,ভাড়াটিয়াদের মারধর করে,ঘরবাড়ি ভাঙচুর চালায় এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।অভিযোগে আরও বলা হয়,হামলার খবর পেয়ে বাড়ির মালিকের মেয়ে রুমি আক্তার,শিরিন আক্তার,সুখি আক্তার ও তাদের মা মিনারা বেগম ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায়।এ সময় সোহরাবের হাতে থাকা সুইচ গিয়ারের আঘাতে রুমি আক্তারের মাথা ফেটে যায়।পরে হাসপাতালে তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।এ ছাড়া মিনারা বেগমকে মাটিতে ফেলে মারধর করা হয়।তাকে রক্ষা করতে গেলে শিরিন আক্তারকে মারধর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।একই সঙ্গে রুমি,শিরিন ও সুখি আক্তারকে শ্লীলতাহানি করা হয় এবং পরিবারের অন্য সদস্য ও শিশুদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।হামলাকারীরা রুমি আক্তারের ব্যবহৃত স্মার্টফোনও ছিনিয়ে নেয় বলে দাবি করেছে পরিবারটি।ভুক্তভোগীদের দাবি,সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পরদিনই পরিকল্পিতভাবে বাড়ি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।যে মামলায় সামির গ্রেপ্তার হয়েছেন,সেই মামলার বাদী সাথী আক্তারের নেতৃত্বেই এ হামলা সংঘটিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।ভুক্তভোগী শিরিন আক্তার বলেন,শামীম রেজা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কারাগারে থাকার সুযোগে তার স্ত্রী সাথী আক্তারের নেতৃত্বে মাদকসেবী সন্ত্রাসীরা আমাদের বাড়ি দখলের চেষ্টা করেছে।আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাথী আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই)ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নুরুল আমিন বলেন,”লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং উভয় পক্ষই অভিযোগ দিয়েছে।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়ঃ ১২:৪৫ মিনিট
৪ই জুলাই ২০২৬ইং
সিওআইএমই

জনপ্রিয়

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে