, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য। ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও। ত্রাণের ৮০ বস্তা চালের হদিস নেই,গুদামে মিলল ৫২০ বস্তা। ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন

আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার,প্রাইভেটকার জব্দ।

স্টাফ রিপোর্টারঃ
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-উত্তর)।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।বুধবার(১ই জুলাই)বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।ঢাকা জেলা পুলিশ জানায়,পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি)মোঃ জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন ডিবি(উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।অভিযানে এসআই (নিঃ)মোঃ নাফিউল ইসলাম পিপিএমসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা জেলার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোঃ মাসুম(২২)এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মোঃ জামাল শেখের ছেলে মোঃ সোয়েব শেখ(২০)।পুলিশ জানায়,তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন,তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশের দাবি,গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।একই সঙ্গে মাদক চক্রের অন্যান্য সদস্য এবং মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।ঢাকা জেলা পুলিশ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

বাংলাদেশ সময়:
২ই জুলাই ২০২৬ইং
এসইওএস

বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন।

আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার,প্রাইভেটকার জব্দ।

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬