, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের রাজপথে বিএনপির প্রতিবাদ কর্মসূচি,নেতৃত্বে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম। মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন,

বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’

নিজস্ব প্রতিবেদক।
টানা বৃষ্টি,জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জোরালোভাবে ওঠে। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা পেছানোর ঘোষণা দাবি করেন।শিক্ষার্থীদের অভিযোগ,দেশের অনেক এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্র পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন করলে হাজারো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিকল্প নেই বলে দাবি তাদের।এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।মঙ্গলবার (১৪ই জুলাই)দুপুর ২টা ৪৫ মিনিটে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না,সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব।শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই বিস্তৃত হওয়ায় শিক্ষা প্রশাসনের ওপর চাপ বাড়ছে।পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে নাকি পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত আসবে—সেটিই এখন শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রধান আলোচনার বিষয়। সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সারা দেশের লাখো পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়ঃ ০১:২২ মিনিট
১৫ই জুলাই ২০২৬ইং
এইসইএসপি

জনপ্রিয়

সাভারের রাজপথে বিএনপির প্রতিবাদ কর্মসূচি,নেতৃত্বে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।

বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’

প্রকাশের সময় : ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬