, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য। ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও। ত্রাণের ৮০ বস্তা চালের হদিস নেই,গুদামে মিলল ৫২০ বস্তা। ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন

সাভারে ডিবির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ।

সাভার প্রতিনিধিঃ
সাভারের মাদক সম্রাট রঞ্জিতকে আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা(উত্তর)ডিবি পুলিশের বিরুদ্ধে।বিনিময়ে ডিবি পুলিশ সদস্যদের ১২ লাখ টাকা দিয়েছে আটককৃত মাদক ব্যবসায়ী রঞ্জিত।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির তথ্যসূত্র থেকে জানা যায়,সাভারের বৃহৎ মাদকের আখড়া সাভার পৌরএলাকার বেদে পল্লীতে গত শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুজিত কুমার মৃধার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।এ সময় ইয়াবাসহ মাদক কারবারি ও তিনটি মাদক মামলার আসামি রোকসানা আক্তার ওরফে রকশা ও সাকিবকে গোপন সুত্রে অভিযান পরিচালনা করে আটক করা হয়।আটককৃত রোকসানা ও সাকিব তারা দুজনই মাদক সম্রাট রঞ্জিতের সাব ডিলার।এদিকে মাদক সম্রাট রঞ্জিত তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য সন্ধ্যায় সাভার থানাধীন ঢাকা- আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে ঢাকা জেলা(উত্তর)ডিবি পুলিশের টিমের গাড়ির কাছে গেলে কনস্টেবল গোপাল মাদক কারবারি রঞ্জিতকে গাড়িতে তুলে নেয়।পরবর্তী সময়ে রাতে পুলিশ দর কষাকষির পর রেডিও কলোনির একটি তেল পাম্পের নিকটবর্তী স্থান থেকে বেদে পল্লীর বাসিন্দা রাকিবের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে রঞ্জিতকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।তবে এ ঘটনার বিষয়ে তথ্য জানতে চেয়ে একাধিকবার এসআই সুজিত কুমার মৃধার মুঠো ফোন কল করলে তিনি রিসিভ করেননি।এছাড়াও ঢাকা জেলা(উত্তর) ডিবির ওসি সাইদুল ইসলামের কাছে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,মাদক সম্রাট রঞ্জিত ওদের ছাড়িয়ে নিতে এসেছিল।তার সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তবে তাকে আটক করার বিষয়টি সঠিক নয়।এছাড়াও তার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলেও আমাদের জানা নেই এবং আমরা এবিষয়ে তল্লাশি করে দেখিনি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়ঃ ০৭:০৫ মিনিট
২৪শে মে ২০২৬ইং
এসইএমডি

বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন।

সাভারে ডিবির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে আটকের পর মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ।

প্রকাশের সময় : ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬