, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনসিপির বিক্ষোভ,থানা ঘেরাও। নারী সহকর্মীদের অভিযোগের‘খেসারত’সাভার পৌরসভায় ১৩ টিকাদান কর্মীর একদিনের বেতন কর্তন,পর্ব-১ হাইকোর্টের রায়ে সিংগাইরের আট ইউপি চেয়ারম্যান ফিরছেন দায়িত্বে। আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান;ফেন্সিং,বৃক্ষরোপণ ও কঠোর নজরদারির ঘোষণা। জুলাইয়ের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি;মির্জা ফখরুলকে নিয়ে জামায়াত নেতার কড়া মন্তব্য। সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। সাভারে মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলার অভিযোগ,বাড়ি দখলের চেষ্টায় আহত ৫ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমলো,জুলাই থেকে নতুন মূল্য কার্যকর। বহু নাটকীয়তার পর ডিবির হাতে বহিষ্কৃত ছাত্রদল নেতা‘ফেন্সি সামির’গ্রেপ্তার।

সাভারে সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনসিপির বিক্ষোভ,থানা ঘেরাও।

সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। দলটির দাবি,এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।তবে এ বিষয়ে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।সোমবার(৬ই জুলাই)রাত ৯টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সমাবেশস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি সাভার থানার সামনে গিয়ে ঘেরাও কর্মসূচির মাধ্যমে শেষ হয়।এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান,ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে,এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দলের দাবি, এতে অন্তত তিনজন আহত হন।ঘটনার সময় মঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম,সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল)সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।ঘটনার পর সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও মেলেনি।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

বাংলাদেশ সময়ঃ ১১:০৫ মিনিট
৬ই জুলাই ২০২৬ইং
এনসিপিসিএস

জনপ্রিয়

প্রকাশের সময় : এক ঘন্টা আগে