, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য। ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও। ত্রাণের ৮০ বস্তা চালের হদিস নেই,গুদামে মিলল ৫২০ বস্তা। ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন

সাভারে সাধাপুর এলাকায় ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ,ভোগান্তিতে এলাকাবাসী।

সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীদের দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর একই এলাকার বাসিন্দা ও নিজেকে বিএনপির সদস্য হিসেবে পরিচয়দানকারী মহিউদ্দিন খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তার ওপর হঠাৎ করে ইটের দেয়াল নির্মাণ করে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এতে ওই এলাকার অসংখ্য পরিবার প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।বিশেষ করে শিক্ষার্থী,বয়স্ক ব্যক্তি,নারী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।ভুক্তভোগীদের দাবি,বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা ও সমাধানের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি।বরং দেয়াল নির্মাণের কারণে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ আরও তীব্র হয়েছে।তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য,রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করে চলাচল করতে হয়,এতে সময় ও অর্থ উভয়েরই অপচয় হচ্ছে।জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা অগ্নিনির্বাপণ সেবার যানবাহন প্রবেশেও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।এলাকাবাসীর অভিযোগ,ব্যক্তিগত প্রভাব খাটিয়ে জনসাধারণের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তারা সংশ্লিষ্ট প্রশাসন,ভূমি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন খানের বক্তব্য পাওয়া যায়নি।তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।এদিকে,স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়ঃ ০১:০৬ মিনিট
৩০শে জুন ২০২৬ইং
এইচএমএস

বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন।

সাভারে সাধাপুর এলাকায় ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ,ভোগান্তিতে এলাকাবাসী।

প্রকাশের সময় : ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬