, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প।

সাঈফ মাহমুদ(সাভার)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ায় অসহায়,দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এদিকে আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মেহেদী হাসান আজাদের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করে গেছেন।তাঁর আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত শ্রদ্ধা নিবেদন।চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার,আর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজক ডা.মেহেদী হাসান আজাদ বলেন, জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে কয়েক শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন রোগের পরামর্শ,স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়ঃ ০৪:০৭ মিনিট
৩ই জুলাই ২০২৬ইং
এএমইএমডি

জনপ্রিয়

মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প।

প্রকাশের সময় : ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬