, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন। সাভারে ফ্যামিলি কার্ড নিয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা,তালিকায় প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার। জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা,রিয়াদে বাংলাদেশ-সৌদি বৈঠক অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই:সাভারে প্রতিমন্ত্রী টুকু। জমি বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ভিডিও ধারণের অভিযোগ। প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য। ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও। ত্রাণের ৮০ বস্তা চালের হদিস নেই,গুদামে মিলল ৫২০ বস্তা। ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন

বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’

নিজস্ব প্রতিবেদক।
টানা বৃষ্টি,জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জোরালোভাবে ওঠে। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা পেছানোর ঘোষণা দাবি করেন।শিক্ষার্থীদের অভিযোগ,দেশের অনেক এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্র পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন করলে হাজারো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিকল্প নেই বলে দাবি তাদের।এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।মঙ্গলবার (১৪ই জুলাই)দুপুর ২টা ৪৫ মিনিটে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না,সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব।শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই বিস্তৃত হওয়ায় শিক্ষা প্রশাসনের ওপর চাপ বাড়ছে।পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে নাকি পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত আসবে—সেটিই এখন শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রধান আলোচনার বিষয়। সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সারা দেশের লাখো পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়ঃ ০১:২২ মিনিট
১৫ই জুলাই ২০২৬ইং
এইসইএসপি

বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন,নীতিমালা যাচাইয়ের দাবিতে ডিসিকে আবেদন।

বৃষ্টি-বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ:মন্ত্রীর মন্তব্য—সংসদেই জবাব দেব’

প্রকাশের সময় : ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬