, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫ ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ,একদিনের ছুটিতেই মিলবে লম্বা অবকাশ। সাভারে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের নতুন কার্যালয় উদ্বোধন

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন।

আশুলিয়া প্রতিনিধি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ,শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়েছে শ্রমিক অসন্তোষ।কর্মবিরতি,বিক্ষোভ,পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল।পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে কয়েক প্লাটুন বিজিবি। নিরাপত্তার কারণ দেখিয়েএকাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ।মঙ্গলবার(১০ই নভেম্বর)সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। শারমিন গ্রুপের একটি ফ্লোর,এনভয় ও স্টারলিং গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ভেতরে কর্মবিরতি শুরু করেন।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।ছুটি ঘোষণার পর কারখানা থেকে বেরিয়ে শ্রমিকদের একটি অংশ আশপাশের চালু থাকা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন।এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে শ্রমিক অসন্তোষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়ক,শিল্পকারখানার প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করে যৌথ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে আশুলিয়ায় অবস্থিত নিজেদের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নিউএইজ গ্রুপ কর্তৃপক্ষ।বাংলাদেশ শ্রম আইন,২০০৬-এর ১৩(১)ধারা অনুযায়ী মঙ্গলবার(১০ নভেম্বর)থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।শ্রমিকদের ৯ দফা দাবি,কর্মবিরতি,সংঘর্ষ এবং একের পর এক কারখানা বন্ধের ঘটনা আশুলিয়ার পোশাকশিল্পে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।শ্রমিক অসন্তোষ নিরসন ও শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে এখন প্রশাসন,কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের কার্যকর উদ্যোগের অপেক্ষায় সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৩:০৭ মিনিট
১০ই নভেম্বর ২০২৬ইং
এওএসএন/কালেরবার্তা

জনপ্রিয়

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে