, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫

এয়ারটেলের নাম বদলাচ্ছে,নতুন পরিচয়‘সার্কেল’।

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নামে‘সার্কেল’হিসেবে ব্র্যান্ডটির পরবর্তী যাত্রা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে এয়ারটেলকে একীভূতকারী মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি আজিয়াটা।নতুন ব্র্যান্ডিং কার্যকর হলে দীর্ঘদিনের পরিচিত‘এয়ারটেল’নামেরপরিবর্তে গ্রাহকদের কাছে‘সার্কেল’নামে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এয়ারটেলের দীর্ঘদিনের পরিচিতি রয়েছে।২০১৬ইং সালে Airtel Bangladesh Limited,Robi Axiata Limited-এর সঙ্গে একীভূত হয়।এরপর এয়ারটেল ব্র্যান্ডটি রবির অধীনে একটি স্বতন্ত্র পণ্য ব্র্যান্ড হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে।এয়ারটেলের নাম পরিবর্তনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মোবাইল টেলিযোগাযোগ বাজারে এটি হবে উল্লেখযোগ্য একটি ব্র্যান্ড পরিবর্তন।বিশেষ করে দীর্ঘদিনের গ্রাহকদের কাছে’এয়ারটেল’নামটির জায়গায় ‘সার্কেল’নামটি নতুন পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করতে রবিকে বড় ধরনের ব্র্যান্ডিং ও প্রচারণার মধ্য দিয়ে যেতে হবে।তবে নতুন নাম চালুর সময়,ব্র্যান্ড পরিবর্তনের বিস্তারিত পরিকল্পনা এবং বিদ্যমান গ্রাহকদের সেবা ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কি না—এসব বিষয়ে রবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

বাংলাদেশ সময়ঃ ১১:৩০ মিনিট
১৭ই আগস্ট ২০২৬ইং
এএসপিজে

জনপ্রিয়

মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি।

এয়ারটেলের নাম বদলাচ্ছে,নতুন পরিচয়‘সার্কেল’।

প্রকাশের সময় : ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬