
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)বেসরকারি পর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী,১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।জুলাই মাস থেকে এ নতুন মূল্য কার্যকর হবে।বৃহস্পতিবার বিইআরসি এক মূল্য ঘোষণা অনুষ্ঠানে এ সিদ্ধান্ত জানায়।কমিশন জানায়,আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য হ্রাস পাওয়ায় দেশীয় বাজারেও ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে।নতুন মূল্য অনুযায়ী,বেসরকারি পর্যায়ে বাজারজাত ১২ কেজি এলপিজি সিলিন্ডার সর্বোচ্চ খুচরা পর্যায়ে ১ হাজার ৫২৮ টাকায় বিক্রি হবে।একই সঙ্গে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে ,যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী,প্রতি লিটার অটোগ্যাস ৭০ টাকা ৪০ পয়সায় বিক্রি হবে,যা আগের তুলনায় কম। এতে ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরাবিইআরসি জানায়,আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত কনট্রাক্ট প্রাইস(সিপি)ডলার-টাকার বিনিময় হার,আমদানি ব্যয়,পরিবহন ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ বিবেচনায় এনে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হয়।এরই ধারাবাহিকতায় জুলাই মাসের জন্য নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য কার্যকরের ফলে দেশের কয়েক কোটি এলপিজি ব্যবহারকারী পরিবার কিছুটা আর্থিক স্বস্তি পাবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।বিশেষ করে যেসব এলাকায় এখনও পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস পৌঁছেনি,সেসব অঞ্চলের সাধারণ ভোক্তারা এ মূল্যহ্রাসের সুফল ভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়ঃ ০৯:৫০ মিনিট
২ই জুলাই ২০২৬ইং
বিএসইএম

নিজস্ব প্রতিবেদক। 








