, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য। ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও। ত্রাণের ৮০ বস্তা চালের হদিস নেই,গুদামে মিলল ৫২০ বস্তা। ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল,বাড়তে পারে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয়। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি থেকে জিয়া পরিষদের সভাপতি—মেহেদী রানা শহীদকে ঘিরে প্রশ্ন পদ-পদবীর বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসন? ঢাকা-১৯-এ অভিযোগের তীর। আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা-১৯-এর নেতৃত্ব ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী-কলেজছাত্রী আটক। সাভারে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পরিচয় পাল্টানোর অভিযোগ বিরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে সাভার পৌর জিয়া পরিষদের কমিটিতে‘বিতর্কিত’শহীদ!

২০ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি,ভঙ্গুর অর্থনীতির সময় সরকার দায়িত্ব নিয়েছে।

সাভার প্রতিনিধি:
দেশে গত ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে,যখন দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সীমিত সম্পদ নিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মীর শাহে আলম বলেন,দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায়,সেটিও ভাবছেন।জনগণের জীবনমান উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন,চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে।এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। একই সঙ্গে আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।মহাসড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে তিনি বলেন,ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার দুই পাশে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়ঃ ১২:০৫ মিনিট
১৯শে আগস্ট ২০২৬ইং
বিডিওএমই

জনপ্রিয়

প্রথম স্ত্রী শয়নকক্ষে,মরিয়মের রাত কাটত বেলকনিতে: রিমান্ডে উঠে এলো এমপি নজরুলের সংসারের তথ্য।

২০ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি,ভঙ্গুর অর্থনীতির সময় সরকার দায়িত্ব নিয়েছে।

প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬