
সাভার প্রতিনিধি:
বিগত আট বছর ধরে অন্যের বাড়ির ভেতর দিয়ে চলাচল।অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার নেই কোনো চলাচল পথ,জরুরি প্রয়োজনে বের হওয়ারও ছিল না স্বাভাবিক সুযোগ।দীর্ঘদিনের এই দুর্ভোগে অনেকটা গৃহবন্দি জীবন কাটাচ্ছিল সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নেরনগরচর ভরারী এলাকার একটি পরিবার।অবশেষে সেই দুর্ভোগের অবসান হয়েছে।গৃহবন্দি জীবন পরিবারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে উপজেলা প্রশাসনের।পরবর্তীতে ঘটনার তদন্ত সাপেক্ষে ও স্থানীয়দের সহযোগিতায় উদ্যোগ নিয়ে চলাচলের পথ উন্মুক্ত করার ব্যবস্থা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাইফুল ইসলাম।১০ই আগস্ট সোমবার বিকেলে তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার নগরচর ভরারী মহল্লায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফুল ইসলাম।এসময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘদিনের চলাচল সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়।তবে ভুক্তভোগী পরিবারটির কর্তা আনিসুর রহমান।তার সঙ্গে স্ত্রী রাশিদা বেগম,ছেলে রাজিব ও পুত্রবধূ মিম আক্তার বসবাস করেন। রাজিব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।পরিবারটির ভাষ্য,ঝালকাঠি সদর উপজেলার মানপয়সা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান ১৯৯৫ইং সালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় চার শতাংশ জমি ক্রয় করে বসতি গড়েন। তখন বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা ছিল।পরবর্তী সময়ে সেই রাস্তা বন্ধ হয়ে গেলে তাদের অন্যের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতে বাধ্য হতে হয়।এছাড়াও আনিসুর রহমান আরো বলেন,প্রায় আট বছর ধরে অন্যের বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে হয়েছে।সবচেয়ে বেশি কষ্ট হয়েছে পরিবারের কেউ অসুস্থ হলে।জরুরি সেবা ও দ্রুত হাসপাতালে নেওয়ার মতো পথও ছিল না।দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগের খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।তাত ক্ষনিক ভাবে বিষয়টি নজরে আসে সাভার উপজেলা প্রশাসনের।এরপর ১০ই আগস্ট সোমবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন,পরবর্তীতে সমস্যাটি সমাধানে উদ্যোগ নেন।এ সময় স্থানীয় বাসিন্দারাও পরিবারটির চলাচলের রাস্তার ব্যবস্থা করতে প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিনের সংকটের একটি কার্যকর সমাধানের পথ বের হয়।প্রায় আট বছর ধরে চলাচলের রাস্তা নিয়ে ভোগান্তিতে থাকা পরিবারটির সদস্যদের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরেছে।তবে স্থানীয়রাও প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক হিসেবেদেখছেন ।দীর্ঘদিনের একটি ছোট্ট পরিবারের সংকট কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রশাসনের নজরে এসে দ্রুত সমাধানের পথে গেল—নগরচর ভরারীর এই ঘটনা স্থানীয়দের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে।
বাংলাদেশ সময়ঃ ০১:৪৫ মিনিট
১১ই আগস্ট ২০২৬ইং
ডিএমওএম

সাভার প্রতিনিধি। 








