, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল,সংঘর্ষের পর বিজিবি মোতায়েন। সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নজর,তৎপর ঢাকা জেলা পুলিশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল,পুলিশের গাড়িতে আগুন সাভারে ওসির ছদ্মবেশী অভিযান,পেট্রোল-কেরোসিনসহ আটক ৩ রাজনৈতিক কর্মসূচিতে খাবার সরবরাহের সন্দেহ, জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহালের দাবি বিটিএমএর রাজধানীজুড়ে নাশকতার ধারাবাহিকতা: ফার্মগেটের পর মিরপুরে বাসে আগুন, রাজধানীতে ককটেল আতঙ্ক,ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫
পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে বহাল অভিযুক্ত কর্মকর্তারা;পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাদের সহযোগিতার অভিযোগ

পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ

কালেরবার্তা ডেস্ক:
সরকারের পালাবদল হলেও পুলিশের অভ্যন্তরে আওয়ামীপন্থী সিন্ডিকেটের প্রভাব কাটেনি। বরং পুলিশ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে সরকারের স্পর্শকাতর তথ্য পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের কাছে পাচার করছেন—এমন গুরুতর অভিযোগ উঠেছে একদল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।প্রতিবেদনে পুলিশ সদর দপ্তর স্পেশাল ব্রাঞ্চ(এসবি)ডিএমপি,সারদা পুলিশ একাডেমি নৌপুলিশ,সিআইডি,হাইওয়ে পুলিশ,ইন্ড্রাস্টিয়াল
পুলিশ,এটিইউ ও পিবিআইসহ গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।সূত্রের দাবি,আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের দুই শতাধিক শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে গেলেও তাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন কর্মকর্তারা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন।অতিরিক্ত আইজিপি,ডিআইজি,অতিরিক্ত ডিআইজি,এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের কেউ কেউ এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।বিশেষ করে এসবির ইমিগ্রেশন ও সীমান্ত বিভাগে দায়িত্ব পালনকারী কিছু কর্মকর্তার বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশত্যাগে সহযোগিতার অভিযোগ উঠেছে। ডিএমপির কয়েকজন যুগ্ম কমিশনার,ডিসি ও এডিসির বিরুদ্ধেও পুরোনো রাজনৈতিক বলয়ের প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে।অন্যদিকে সারদা পুলিশ একাডেমি ও সিআইডির মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানেও সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কর্মকর্তাদের বহাল থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।সিআইডিতে হত্যা,গুম,অর্থ পাচার ,মানব পাচার ও সাইবার অপরাধের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও উদ্বেগ রয়েছে।সংশ্লিষ্টদের অভিযোগ,পুলিশের ভেতর থেকে অভিযানের আগাম তথ্য ফাঁস হলে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পলাতকদের নিরাপদে অবস্থান পরিবর্তন ও দেশত্যাগের সুযোগ তৈরি হতে পারে।বিশ্লেষকদের মতে, পুলিশের অভ্যন্তরে রাজনৈতিক সিন্ডিকেট,তথ্য পাচার কিংবা অপরাধীদের সহযোগিতার অভিযোগ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হলে তা বাহিনীর চেইন অব কমান্ড ও জনআস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ০৩:২৩ মিনিট
১১ই নভেম্বর ২০২৬
দৈনিক কালের বার্তা

জনপ্রিয়

মিয়ানমারে প্রবেশের অনুমতি মেলেনি জাতিসংঘের বিশেষ দূতের,৭ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেলি ই কারি।

পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে বহাল অভিযুক্ত কর্মকর্তারা;পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাদের সহযোগিতার অভিযোগ

পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে আওয়ামীপন্থী সিন্ডিকেট,সরকারের গোপন তথ্য ফাঁসের অভিযোগ

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে